Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ময়নাগুড়ি: পুজো উপলক্ষ্যে রেশনে পাওয়া যাবে চিনি, ময়দা

পুজো উপলক্ষ্যে এবার ডিলার পয়েন্ট এবং দুয়ারে রেশনে মিলবে চিনি ও ময়দা। রবিবার এমনটাই জানালেন ময়নাগুড়ি ব্লক খাদ্য সরবরাহ দপ্তরের পরিদর্শক রাজেশ পণ্ডিত।

ময়নাগুড়ি: পুজো উপলক্ষ্যে রেশনে পাওয়া যাবে চিনি, ময়দা
  • ৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: পুজো উপলক্ষ্যে এবার ডিলার পয়েন্ট এবং দুয়ারে রেশনে মিলবে চিনি ও ময়দা। রবিবার এমনটাই জানালেন ময়নাগুড়ি ব্লক খাদ্য সরবরাহ দপ্তরের পরিদর্শক রাজেশ পণ্ডিত। দুই শ্রেণির কার্ড প্রাপকরা এই সুবিধা পাবেন বলে জানা গিয়েছে। ২৪ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এই দু’টি খাদ্যসামগ্রী পাওয়া যাবে। এসপিএইচএইচ এবং এএওয়াই এই দুই শ্রেণির কার্ড হোল্ডারদের এই দুটি  খাদ্যসামগ্রী ক্রয় করে নিতে হবে।

Advertisement

ময়নাগুড়ি ব্লক খাদ্য সরবরাহ দপ্তর জানিয়েছে, ব্লকে ৬০ জন রেশন ডিলার রয়েছেন। রেশন গ্রাহক রয়েছেন প্রায় ৩ লক্ষ ৩০ হাজার। সরকারি মূল্যে ওই দুই শ্রেণির কার্ড হোল্ডাররা এই সামগ্রী পেলে পুজোর সময় উপকৃত হবেন। ময়নাগুড়ির এক রেশন ডিলার জানিয়েছেন, সামগ্রীগুলি নির্দিষ্ট সময় থেকে দেওয়া হবে। চিনি ও ময়দার কত টাকা কেজিতে বিক্রি হবে সেটা এখনও জানা যায়নি। 
ব্লক খাদ্য সরবরাহ দপ্তরের পরিদর্শক রাজেশ পণ্ডিত বলেন, এসপিএইচএইচ  কার্ড যাঁদের রয়েছে তাঁরা সারা বছর মাসে কার্ড প্রতি তিন কেজি করে চাল, দুই প্যাকেট করে আটা পান। এক একজন গ্রাহক এর বাইরে এক কেজি চিনি ও এক কেজি ময়দা পাবেন। এটা পুজোর বিশেষ অফার। এএওয়াই রেশন কার্ড যাঁদের রয়েছে তাঁরাও অন্যান্য সামগ্রীর পাশাপাশি চিনি ও ময়দা পাবেন।
উল্লেখ্য, এএওয়াই কার্ড হোল্ডাররা পরিবার পিছু ৩৫ কেজি খাদ্যশস্য পান। তার মধ্যে চাল থেকে ২১ কেজি। আটা ১৪ প্যাকেট। তাঁরাও পুজোর বিশেষ অফার হিসেবে ১ কেজি চিনি ১ কেজি ময়দা পাবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ