Bartaman Logo
৪ জুন, ২০২৬

বিহারের এক বেসরকারি হাসপাতালে ভয়াবহ আগুন, মৃত ৪ আহত ২০

বিহারের মুজফফপুরের এক বেসরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে ৪ জনের মৃত্যু ও ২০ জন আহত। শর্ট সার্কিটের কারণে আগুন লাগার প্রাথমিক অনুমান। বিস্তারিত পড়ুন।

বিহারের এক বেসরকারি হাসপাতালে ভয়াবহ আগুন, মৃত ৪ আহত ২০
  • ৪ জুন, ২০২৬ ১৩:৩০

পাটনা, ৪ জুন: গতকাল দিল্লির মালব্য নগরের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড কেড়ে নিয়েছিল ২১ টা প্রাণ। আর, আজ আগুনেরে লেলিহান শিখায় পুড়ল বিহারের এক হাসপাতাল।  এদিন ভয়াবহ আগুন লাগল বিহারের মুজফফপুর জেলার এক বেসরকারি হাসপাতালের আইসিউতে।  চারজনের দেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। উদ্ধার করা হয়েছে ২০ জন আহতকে।

Advertisement

জানা গিয়েছে, প্রসাদ হাসপাতাল নামে বেসরকারি হাসপাতালে আগুনট লাগে। আগুনের তীব্রতা বেশি থাকায় আগুন হাসপাতালের একাংশে ছড়িয়ে যায়। আগুন দেখে স্থানীয়রাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। খবর দেওয়া হয় দমকল এবং পুলিশে। ঘটনাস্থলে আসে দমকলের ১২ টি ইঞ্জিন। পৌঁছয় পুলিশ। শুরু হয় উদ্ধার কাজ। আগুনের জেরে পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। ঘটনাস্থলে পৌঁছন মুজফফপুরের জেলাশাসক এবং পুলিশ সুপার সহ একাধিক আধিকারিকরা। 
পুলিশ মারফত জানা গিয়েছে, যখন আগুন লাগে সেই সময় আইসিউএর ভিতরে ছিলেন ১৫ জন রোগী। রোগীদের আত্মীয়দের অভিযোগ, আগুন লাগার পর হাসপাতাল কর্মী এবং চিকিৎসক কাউকে খুঁজে পাওয়া যায়নি। পুলিশ এবং দমকল কর্মীরা যখন ঘটানাস্থলে পৌঁছয় তখন হাসপাতালের বেশির ভাগ কর্মী পালিয়ে গিয়েছিলেন এমনটাই জানিয়েছেন দমকলের এক কর্মী।  পুলিশের প্রথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগে।

সম্পর্কিত সংবাদ