Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কেরলে উপ নির্বাচনের প্রচারে ছয়লাপ মমতার ছবি

কেরলের রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। উড়ছে তৃণমূলের পতাকা। তিরঙ্গা টি-শার্ট পরে তৃণমূলের জয়ধ্বনি দিচ্ছেন কর্মী-সমর্থকরা।

কেরলে উপ নির্বাচনের প্রচারে ছয়লাপ মমতার ছবি
  • ৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেরলের রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। উড়ছে তৃণমূলের পতাকা। তিরঙ্গা টি-শার্ট পরে তৃণমূলের জয়ধ্বনি দিচ্ছেন কর্মী-সমর্থকরা। আর সেই সঙ্গে নাগাড়ে বেজে চলেছে, দক্ষিণ ভারতের সংস্কৃতির পরিচয় বাহক বিভিন্ন বাদ্যযন্ত্র — বাম শাসিত কেরল রাজ্যে এমন রাজনৈতিক ছবি নতুন সন্ধিক্ষণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। আর এই ছবির আনুষ্ঠানিক সূত্রপাত ঘটেছে সোমবার। এদিন তৃণমূলের প্রতীক চিহ্নে নীলাম্বুর বিধানসভা আসনের উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করেন পি ভি আনভার। বর্ণাঢ্য মিছিল করে তৃণমূল প্রার্থী যান মনোনয়নপত্র জমা দিতে। যে মিছিলের একেবারে সামনের সারিতে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। হুড খোলা জিপে সাধারণ মানুষকে নমস্কার জানতে জানাতে প্রার্থী পৌঁছন মনোনয়নপত্র জমা দিতে।  প্রার্থী থেকে শুরু করে কেরল তৃণমূলের কর্মীদের একযোগে বক্তব্য, আমজনতাকে সঙ্গে নিয়ে বাংলায় বাম বিদায় ঘটিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার লক্ষ্য অপর বাম শাসিত কেরল। মালয়ালম ভাষায় তৃণমূল প্রার্থীর ব্যানারে লেখা ছিল, ‘জনপক্ষ প্রতিপক্ষ প্রতিরোধ মুন্দানি’। যার অর্থ পপুলার ডেমোক্রেটিক অপজিশন ফ্রন্ট। তৃণমূলের তরফে খবর, কেরলের স্থানীয় কয়েকটি দলের সঙ্গে তৃণমূলের জোট হয়েছে। যারা লেফ্ট ডেমোক্রেটিক ফ্রন্টের বিরুদ্ধে একটি নাম।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ