Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

আসন্ন শহিদ দিবস উপলক্ষ্যে মালদহ জেলা তৃণমূল যুব কংগ্রেসের মেগা প্রস্তুতি সভা

২১ জুলাই তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কলকাতার ধর্মতলায় শহিদ দিবস পালন হবে। সেই উপলক্ষ্যে বৃহস্পতিবার মালদহ জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে ইংলিশবাজার শহরে কলেজ অডিটোরিয়ামে মেগা প্রস্তুতি সভা হয়।

আসন্ন শহিদ দিবস উপলক্ষ্যে মালদহ জেলা তৃণমূল যুব কংগ্রেসের মেগা প্রস্তুতি সভা
  • ৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মালদহ: ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কলকাতার ধর্মতলায় শহিদ দিবস পালন হবে। সেই উপলক্ষ্যে বৃহস্পতিবার মালদহ জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে ইংলিশবাজার শহরে কলেজ অডিটোরিয়ামে মেগা প্রস্তুতি সভা হয়। ওই কর্মসূচির শেষে শহরের রথবাড়ি থেকে ফোয়ারা মোড় পর্যন্ত বিরাট পদযাত্রা হয়েছে। সেখানে অগণিত তৃণমূল যুব কর্মী-সমর্থকরা অংশ নেন। উপস্থিত ছিলেন মালদহ জেলা তৃণমূল যুব সভাপতি প্রসেনজিৎ দাস, রাজ্যসভার সাংসদ মৌসম নূর, জেলা তৃণমূল সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি, দলের জেলা চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার, জেলা মহিলা সংগঠনের সভানেত্রী প্রতিভা সিংহ, মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র, ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী সহ অন্যরা।

Advertisement

জেলা তৃণমূল যুব সভাপতি প্রসেনজিৎ দাস বলেন, শহিদ দিবস উপলক্ষ্যে এদিন মেগা প্রস্তুতি সভা হয়েছে। জেলার বিভিন্ন ব্লক থেকে কর্মীরা আসেন। আমাদের সভা শেষে পদযাত্রায় সকলেই অংশ নেন। শহিদ দিবসে ধর্মতলায় আমাদের সংগঠনের ১০ হাজারের বেশি কর্মীকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এদিন সেই বার্তাই দেওয়া হয়েছে। 
সম্প্রতি মালদহে তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের ব্যাপক রদবদল করা হয়েছে। ফের তৃণমূল যুব’র মালদহ জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে প্রসেনজিৎ দাসকে। তারপর থেকে তিনি সক্রিয়ভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছেন।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ