Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ করবে মালদহ জেলা তৃণমূল

সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবার ভিন্ন পরিকল্পনা নিল তৃণমূল কংগ্রেস। বড় আকারের মিছিল বা জমায়েতের পরিবর্তে ছোট ছোট সভা ও কর্মসূচির মাধ্যমে সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে জনমত গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে।

সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ করবে মালদহ জেলা তৃণমূল
  • ২০ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মালদহ: সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবার ভিন্ন পরিকল্পনা নিল তৃণমূল কংগ্রেস। বড় আকারের মিছিল বা জমায়েতের পরিবর্তে ছোট ছোট সভা ও কর্মসূচির মাধ্যমে সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে জনমত গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে। নৈরাজ্যবাদীরা যাতে বড় জমায়েত বা মিছিলে ঢুকে আন্দোলনের মূল উদ্দেশ্য নষ্ট না করতে পারে, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ বলে তৃণমূলের ব্যাখ্যা। উত্তরবঙ্গ উন্নয়ন এবং সেচ ও জলপথ দপ্তরের প্রতিমন্ত্রী তথা মোথাবাড়ির তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন বলেন, সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা ছোট ছোট সভা ও কর্মসূচি করছি। বিশৃঙ্খলা তৈরি ও সম্প্রীতি নষ্ট করার লক্ষ্যে কিছু নৈরাজ্যবাদী বড় জমায়েত বা কর্মসূচির সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। কিন্তু আমরা তা হতে দেব না। তাই এলাকা ভিত্তিক কর্মসূচির মাধ্যমে আমাদের বক্তব্য মানুষের কাছে পৌঁছে দিচ্ছি।

Advertisement

সম্প্রতি চাঁচলেও সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে একটি বড় জমায়েতের পরিকল্পনা স্থগিত করা হয়েছে। জেলা তৃণমূল নেতৃত্বের বক্তব্য, এই ধরণের বিশৃঙ্খলা বা নৈরাজ্যের সুযোগ আখেরে নেবে বিজেপি। বিজেপিকে কোনও ভাবেই সেই রাস্তা করে দেওয়া হবে না। এপ্রসঙ্গে সাবিনা বলেন, এই আইনের হোতা কেন্দ্রের বিজেপি সরকার। তাই আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে মানুষকে জোট বাঁধার আবেদন জানাচ্ছি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা এই প্রতিবাদে সামিল হচ্ছি। আমরা কখনই চাই না আমাদের এই প্রতিবাদের সুযোগ নিয়ে একশ্রেণির নৈরাজ্যবাদী ব্যাপক বিশৃঙ্খলা তৈরি করার সুযোগ পাক।

Advertisement
সম্পর্কিত সংবাদ