Bartaman Logo
৯ জুন, ২০২৬

লুকোচুরি শেষ, এনকাউন্টারে খতম অমৃতসরের মন্দিরে গ্রেনেড হামলার মূল অভিযুক্ত

লুকোচুরি শেষ, এনকাউন্টারে খতম অমৃতসরের মন্দিরে গ্রেনেড হামলার মূল অভিযুক্ত
  • ১৭ মার্চ, ২০২৫ ১৩:০৩
Prefer us on Google

অমৃতসর, ১৭ মার্চ: হোলির দিন রাতে অমৃতসরের মন্দিরে হ্যান্ড গ্রেনেড হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল পাঞ্জাবে। এনিয়ে শুরু হয়ে গিয়েছিল রাজনীতিও। সোমবার ভোরে পলিসের সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হল এই ঘটনায় মূল অভিযুক্তের। তাঁর নাম গুরসিদক সিং বলে জানা গিয়েছে। যদিও পুলিসের চোখে ধুলো দিয়ে পালিয়ে গিয়েছে এই হামলার ঘটনায় অপর অভিযুক্ত গুরসিদকের সহযোগী বিশাল।

Advertisement

পাঞ্জাব পুলিসের আধিকারিকদের বক্তব্য, মন্দিরে হামলার অভিযুক্তরা রাজাসানসি এলাকায় মোটরবাইকে করে ঘোরাঘুরি করছে বলে তাঁদের কাছে খবর আসে। সেই অনুযায়ী বিশেষ দল গঠন করে শুরু হয় অভিযান। বন্ধ করে দেওয়া হয় সমস্ত রাস্তা। অভিযুক্তদের মোটরসাইকেল থামানোর চেষ্টা করলে আক্রমণের মুখে পড়তে হয় পুলিসকে। গুরসিদক ও তার সহযোগী বিশাল বাইক ফেলে গুলি চালাতে চালাতে পালানোর চেষ্টা করে। দুই পুলিসকর্মী গুলিতে জখম হন। আত্মরক্ষায় পুলিস পাল্টা গুলি চালালে গুরসিদকের গায়ে গুলি লাগে। জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।

শুক্রবার রাতে খান্ডওয়ালা এলাকায় অবস্থিত ঠাকুরদ্বারা মন্দিরে হামলা চালায় দুই দুষ্কৃতী। ঘটনার সময় মন্দিরের পুরোহিত ভিতরে থাকলেও তিনি কোনওমতে প্রাণে বেঁচে যান। সিসি ক্যামেরা ফুটেজে দেখা গিয়েছে, শুক্রবার রাত সাড়ে ১২টা নাগাদ একটি বাইকে চেপে মন্দিরের সামনে এসে দাঁড়ায় দুই দুষ্কৃতী। তাদের হাতে একটি পতাকাও ধরা ছিল। বাইক থেকে এক দুষ্কৃতী নেমে দাঁড়ায়। অন্য দুষ্কৃতী বাইকেই বসে ছিল। কিছুক্ষণ পর প্রথম দুষ্কৃতী মন্দিরের দিকে গ্রেনেড ছোড়ে। তারপরই দ্রুত বাইক চালিয়ে চম্পট দেয় দুজনে। প্রায় সঙ্গে সঙ্গেই মন্দিরে জোরালো বিস্ফোরণ ঘটে

Advertisement
সম্পর্কিত সংবাদ