Bartaman Logo
৩০ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মহেশতলা: নাবালিকাকে যৌন নির্যাতনে দোষী সাব্যস্ত অবসরপ্রাপ্ত সেনাকর্মী

দশ বছরের এক নাবালিকার উপর ক্রমাগত যৌন নির্যাতন চালাচ্ছিলেন অবসরপ্রাপ্ত এক সেনাকর্মী। তার নাম এম পারবাত নাথন।

মহেশতলা: নাবালিকাকে যৌন নির্যাতনে দোষী সাব্যস্ত অবসরপ্রাপ্ত সেনাকর্মী
  • ৩০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দশ বছরের এক নাবালিকার উপর ক্রমাগত যৌন নির্যাতন চালাচ্ছিলেন অবসরপ্রাপ্ত এক সেনাকর্মী। তার নাম এম পারবাত নাথন। জেল হেপাজতে থাকা এই সেনাকর্মীকে বুধবার দোষী সাব্যস্ত করল আদালত। আলিপুরের বিশেষ পকসো কোর্টের বিচারক রিম্পা রায় অভিযুক্তকে ভয় দেখানো ও যৌন নির্যাতন চালানোর অপরাধে দোষী সাব্যস্ত করেন। আজ, বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে সাজা ঘোষিত হবে। মামলার বিশেষ সরকারি কৌঁসুলি মাধবী ঘোষ জানান, ২০১৬ সালে মহেশতলা থানায় অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন নির্যাতিতার মা। তার ভিত্তিতে পুলিশ পকসো আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার করে অভিযুক্ত সেনাকর্মীকে। আদালত সূত্রের খবর, দক্ষিণ ভারতের বাসিন্দা অবসরপ্রাপ্ত এই সেনা কর্মী ২০১৬ সালের আগে একটি কাজের সূত্রে মহেশতলায় এসে ওঠেন তাঁর বন্ধুর বাড়িতে। সেখানে তিনি কিছুদিন ছিলেন। সেই সময় বন্ধুর দশ বছরের মেয়ের উপর যৌন নির্যাতন চালাচ্ছিলেন সেনা কর্মী। কিশোরীকে নানাভাবে ভয় দেখানো হচ্ছিল, যাতে সে ঘটনার কথা কাউকে না বলে। সরকারি কৌঁসুলি জানান, অভিযুক্ত কিশোরীর উপর যৌন নির্যাতন চালানোর নানা ছবিও বিভিন্ন সময়  মোবাইলে তুলে রাখেন। সেই সমস্ত নথিও আদালতে পেশ করা হয়।                                       

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ