Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

রাজামৌলি’র ‘বারাণসী’তে ‘রুদ্র’ মহেশবাবু

ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা। যাকে কেন্দ্র করে সিনেমাপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে রয়েছে। সেই সিনেমার নাম এল প্রকাশ্যে।

রাজামৌলি’র ‘বারাণসী’তে ‘রুদ্র’ মহেশবাবু
  • ১৬ নভেম্বর, ২০২৫ ১০:১১
Prefer us on Google

হায়দরাবাদ, ১৬ নভেম্বর: ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা। যাকে কেন্দ্র করে সিনেমাপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে রয়েছে। সেই সিনেমার নাম এল প্রকাশ্যে। কথা হচ্ছে এস এস রাজামৌলির পরিচালিত ও মহেশবাবু অভিনীত সিনেমাকে নিয়ে। গতকাল, শনিবার হায়দরাবাদে রামোজি ফিল্ম সিটিতে ছিল এই সিনেমার একটি ইভেন্ট। যেখানে সিনেমাটির একটি ঝলক ও মহেশবাবুর চরিত্রটির সঙ্গে দর্শকদের পরিচয় করান পরিচালক রাজামৌলি। সিনেমার নাম ‘বারাণসী।’ সেটি গতকালই জানিয়ে দেওয়া হয়েছে। মহেশবাবু অভিনীত চরিত্রটির নাম ‘রুদ্র’। সিনেমাটির প্রথম ঝলক দেখে আপ্লুত দর্শক থেকে সিনেমাপ্রেমীরা। সোশ্যাল মিডিয়াতেও চলছে প্রশংসা।

Advertisement

যদিও এখনও বেশ কিছু মাস অপেক্ষা করতে হবে সিনেমাটির জন্য। কারণ ‘বারাণসী,’র মুক্তির তারিখ ধরা হচ্ছে ২০২৭-এর মার্চ-এপ্রিলের মধ্যে। এখনও এই সিনেমার ভিএফএক্স-এর কাজ বাকি রয়েছে। বেশ কিছু দৃশ্যের শ্যুটিংও বাকি। ‘বারাণসী’-সিনেমাটির সম্পর্কে একটি ধারণা দেওয়ার জন্যই গতকাল, একটি ঝলক প্রকাশ করেছেন রাজামৌলি। টাইম ট্র্যাভেল, বিভিন্ন যুগ ও আধুনিক বৈজ্ঞানিক শক্তি এবং মাইথোলজির বিষয় থাকছে। কারণ সিনেমায় একজন বিজ্ঞানীর চরিত্রে দেখা যাচ্ছে পৃথ্বীরাজ সুকুমারণকে। তাঁর চরিত্রের নাম ‘কুম্ভ’। পোস্টারে মহেশবাবুকে দেখা যাচ্ছে অন্য লুকে। ব্যাকগ্রাউন্ডে কাশির মন্দির, হাতে ত্রিশূল ও নন্দীর পিঠে সওয়ার ‘রুদ্র।’ মহেশবাবু ও পৃথ্বীরাজ ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। তাঁর চরিত্রের নাম ‘মন্দাকিনি।’ ‘বারাণসী’র সংগীত পরিচালনা করেছেন এম এম কিরাবাণী। 

Advertisement
সম্পর্কিত সংবাদ