Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬

৫ শতাংশ মুসলিম কোটা বাতিল করল মহারাষ্ট্র সরকার, তোপ বিরোধীদের

চাকরি ও শিক্ষায় মুসলিমদের জন্য ৫ শতাংশ সংরক্ষণ প্রত্যাহার করে নিল মহারাষ্ট্র সরকার। বিষয়টি সামনে আসার পরই বুধবার বিজেপি নেতৃত্বাধীন রাজ্যের মহাযুতি সরকারকে ‘সংখ্যালঘু বিরোধী’ বলে তোপ দেগেছে বিরোধীরা।

৫ শতাংশ মুসলিম কোটা বাতিল করল মহারাষ্ট্র সরকার, তোপ বিরোধীদের
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: চাকরি ও শিক্ষায় মুসলিমদের জন্য ৫ শতাংশ সংরক্ষণ প্রত্যাহার করে নিল মহারাষ্ট্র সরকার। বিষয়টি সামনে আসার পরই বুধবার বিজেপি নেতৃত্বাধীন রাজ্যের মহাযুতি সরকারকে ‘সংখ্যালঘু বিরোধী’ বলে তোপ দেগেছে বিরোধীরা।মারাঠিদের জন্য ১৬ শতাংশ ও মসলিমদের জন্য ৫ শতাংশ সংরক্ষণ চালুর লক্ষ্যে ২০১৪ সালে তৎকালীন কংগ্রেস-এনসিপি জোট সরকার অর্ডিন্যান্স জারি করেছিল। ইতিমধ্যেই সেই অর্ডিন্যান্সের মেয়াদও শেষ হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের নেতৃত্বাধীন বর্তমান বিজেপি জোট সরকার মঙ্গলবার এব্যাপারে একটি সরকারি প্রস্তাব (জিআর) জারি করে।

Advertisement

 সেখানে বলা হয়েছে, সরকারি, আধা সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে সামাজিক ও শিক্ষাগতভাবে অনগ্রসর মুসলিম শ্রেণিগুলির জন্য ৫ শতাংশ সংরক্ষণ সংক্রান্ত পূর্বের সব সিদ্ধান্ত ও অর্ডিন্যান্স বাতিল করা হয়েছে। সরকারের এই পদক্ষেপের সমালোচনায় সুর চড়িয়েছে বিরোধীরা। মুম্বই কংগ্রেসের সভানেত্রী বর্ষা গায়কোয়াড় বলেন, সরকারের এই সিদ্ধান্ত গণতন্ত্রের জন্য ক্ষতিকর। মুসলিম সম্প্রদায়কে মূলস্রোত থেকে দূরে ঠেলে দেওয়া হচ্ছে। তাঁর আরও তোপ, সরকার হাইকোর্টের অন্তর্বর্তী নির্দেশকে ঢাল করার চেষ্টা করলেও আদালতের রায় পূর্ণাঙ্গভাবে মানেনি। শিক্ষায় মুসলিম সম্প্রদায়ের জন্য ৫ শতাংশ সংরক্ষণের পক্ষেই রায় ছিল বম্বে হাইকোর্টের। এনসিপির শারদ পাওয়ার গোষ্ঠীর মুখপাত্র ক্লাইড ক্রাস্ত্রো বলেন, বিজেপি নিজের দলের ও শরিক দলগুলির মুসলিম নেতাদেরও মূল্য দেয় না।   

Advertisement
সম্পর্কিত সংবাদ