নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক। পরীক্ষা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এবার মোট নথিভুক্ত পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০। রাজ্যজুড়ে মোট ২,৬৮২টি স্কুলে পরীক্ষাকেন্দ্র হয়েছে। আজ সকাল পৌনে ১১টায় শুরু হবে পরীক্ষা। পর্ষদ পরীক্ষার কেন্দ্রীয় কন্ট্রোল রুমের তিনটি নম্বর ঘোষণা করেছে। সেগুলি হল ০৩৩-২৩২১৩৮১৩, ০৩৩-২৩৩৭২২৮২ এবং ০৩৩-২৩৫৯২২৭৭। চূড়ান্ত জরুরিকালীন পরিস্থিতিতে প্রেসিডেন্ট ইউনিট (০৩৩-২৩২১৩০৮৯), সেক্রেটারি ইউনিট (০৩৩-২৩২১৩৮১৬) এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইউনিটে (০৩৩-২৩২১৩২১৬) ফোন করা যাবে। পরীক্ষার্থীদের সুবিধার্থে কলকাতায় যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে লালবাজার। পরীক্ষা চলাকালীন সমস্ত পণ্যবাহী যান (অত্যাবশ্যকীয় ছাড়া) চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছে। জরুরি সাহায্যের জন্য ৯৪৩২৬১০০৩৯ নম্বরে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবে পরীক্ষার্থীরা।



