Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

মাধবনের থ্রিলার

অন্তত তাঁর অনুরাগীরা এমনটাই মনে করেন। চিত্রনাট্য পছন্দ না হলে মাধবন অবলীলায় ফিরিয়ে দেন কোনও প্রজেক্ট।

মাধবনের থ্রিলার
  • ৩১ আগস্ট, ২০২৫ ১৫:০৮
Prefer us on Google

ইন্ডাস্ট্রিতে কম কাজ করেন আর মাধবন। অন্তত তাঁর অনুরাগীরা এমনটাই মনে করেন। চিত্রনাট্য পছন্দ না হলে মাধবন অবলীলায় ফিরিয়ে দেন কোনও প্রজেক্ট। তিনি যখন কোনও ছবি শুরু করবেন বলে মনে করেন, সেই মুহূর্ত থেকেই দর্শকের অপেক্ষা শুরু হয়। এবার একটি থ্রিলার শুরু করতে চলেছেন অভিনেতা। তাঁর বিপরীতে কাজ করছেন রাশি খান্না। সূত্রের খবর, থ্রিলার ঘরানার ছবিতে দম্পতির ভূমিকায় অভিনয় করবেন তাঁরা। চিত্রনাট্য অনুযায়ী এক দশক আগে নিখোঁজ মেয়েকে খুঁজতে নানা লড়াই করতে হবে তাঁদের। তা নিয়েই এগিয়েছে চিত্রনাট্য। ছবির নাম ‘ব্রিজ’। কেবল মাধবন ও রাশি নন, সিনেমায় অভিনয় করছেন অভিনেত্রী সোহা আলি খানও। এর আগে মাধবনের সঙ্গে ‘রং দে বাসন্তী’ সিনেমায় কাজ করেছিলেন সোহা। এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তিনি। নিধি সিং ধর্মা ও নাগারাজ দিবাকর পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের শেষে বা আগামী বছর শুরুতে। এই মুহূর্তে একাধিক কাজ রয়েছে মাধবনের হাতে। ‘ধুরন্ধর’, ‘দে দে প্যায়ার দে ২’ সহ বেশ কয়েকটি ছবিতে তাঁর কাজ দেখতে মুখিয়ে রয়েছেন দর্শক। 

Advertisement
সম্পর্কিত সংবাদ