Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

মা সারদার জন্মতিথিতে আমতার দেউলগ্রামে বিদ্যালয়ের উদ্বোধন

মা সারদার জন্মতিথিতে আমতার দেউলগ্রামে বিদ্যালয়ের উদ্বোধন
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, উলুবেড়িয়া: স্বামী বিবেকানন্দ মনে করতেন শিক্ষা পরিপূর্ণতার এক প্রকাশ। যেটা সব মানুষের মধ্যেই থাকে। স্বামী বিবেকান্দের এই ভাবনাকে সামনে রেখেই আমতা ২ নম্বর ব্লকের দেউলগ্রামে রবিবার শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে একটি বাংলা মাধ্যমের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিতীয় শাখার উদ্বোধন হল। এদিন এই উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমতার বিধায়ক সুকান্ত পাল, শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের স্বামী নিত্যবোধানন্দ মহারাজ, শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার স্বপন সাহা প্রমুখ। এদিন শ্রী শ্রী মা সারদাদেবীর ১৭২ তম জন্মতিথি উপলক্ষ্যে রামকৃষ্ণ সেবাশ্রমের পক্ষ থেকে বণার্ঢ্য শোভাযাত্রার পাশাপাশি বিশেষ পুজোর আয়োজন করা হয়। পরে শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়। স্বপন সাহা বলেন, আপাতত নার্সারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে। পরবর্তী পর্যায়ে এই বিদ্যালয়কে দ্বাদশ শ্রেণি পর্যন্ত করা হবে। আগামী শিক্ষাবর্ষ থেকে পথচলা শুরু করবে এই বিদ্যালয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ