মা হলেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। গত বছর অক্টোবর মাসে দেবীপক্ষে সায়নদীপ সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন নায়িকা। নভেম্বরেই তিনি জানিয়েছিলেন, মা হতে চলেছেন। শুক্রবার এক খুদের আঙুলের সাদা-কালো ছবি পোস্ট করেছেন সায়নদীপ। সেই পোস্ট আবার শেয়ারও করেন রূপসা। এই পোস্টের মাধ্যমেই মা হওয়ার সুখবর দিলেন রূপসা ও সায়নদীপ। জানা গিয়েছে, সাধারণতন্ত্র দিবস অর্থাৎ ২৬ জানুয়ারি মা হয়েছেন তিনি। ছেলে হয়েছে দম্পতির। যদিও এখনও ছেলের নাম রাখেননি তাঁরা। রূপসা বলেন, ‘এখন অনেক দায়িত্ব। পুরোদমে মাতৃত্ব উপভোগ করতে চাই। কয়েকদিনের মধ্যেই ছেলের নাম সকলকে জানাব।’



