Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

লটারির টিকিট জাল করে প্রতারণার চেষ্টা, পাকড়াও যুবক

লটারির টিকিট জাল করে প্রতারণার চেষ্টা, পাকড়াও যুবক
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: একটি জনপ্রিয় সংস্থার লটারির টিকিট জাল করে প্রতারণা করতে গিয়ে এক যুবক ধরা পড়লেন হুগলির পারডানকুনিতে। শনিবার ওই যুবককে গ্রেপ্তার করেছে কানাইপুর ফাঁড়ির পুলিস। তবে যুবকের বিস্তারিত পরিচয় জানা যায়নি। পুলিস সূত্রে জানা গিয়েছে, নিজের পরিচয় নিয়ে বারবার বিভ্রান্তি তৈরি করছেন ওই যুবক। যুবকের প্রকৃত পরিচয় জানার জন্য এবং টিকিট জাল করার পদ্ধতি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিস। প্রাথমিক তদন্তে পুলিসের দাবি, উন্নতমানের ছাপার মেশিনে ওই টিকিট তৈরি করা হয়েছিল। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই যুবক এদিন দুপুরে পারডানকুনি চৌমাথার একটি লটারি সংস্থার কাউন্টারে যান। সেখানে গিয়ে তিনি দাবি করেন, তার টিকিটে ৪০ হাজার টাকার পুরস্কার এসেছে। কিন্তু তিনি পুরস্কারের পুরো টাকা চান না। সংশ্লিষ্ট দোকান মালিকের কাছেই তিনি টিকিটটি বিক্রি করে দিতে চান। বিনিময়ে তাঁকে ১১ হাজার টাকা নগদ ও বাকি টাকার টিকিট দিতে হবে। দোকানদার প্রথমে রাজিও হয়ে যান। কিন্তু টিকিটটি হাতে নিয়ে এবং নম্বর দেখে তাঁর সন্দেহ হয়। টিকিট বিক্রেতা তারক দে বলেন, ওই টিকিটে পুরস্কার ছিল এবং তা দেওয়াও হয়ে গিয়েছিল। ফলে, আমার সন্দেহ হয়। তখনই পুলিসকে বিষয়টি জানাই।
সম্পর্কিত সংবাদ