নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দিল্লি জিততে আপের বিরুদ্ধে দুর্নীতিকেই অন্যতম প্রধান হাতিয়ার করছে বিজেপি। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং তা সাফ বুঝিয়ে দিয়েছেন। এদিন সন্ধ্যায় বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে যান মোদি। লোকসভা হোক কিংবা বিধানসভা—যেকোনও নির্বাচনের ফলাফল প্রকাশের পর যা একেবারে দস্তুরেই পরিণত করে ফেলেছেন প্রধানমন্ত্রী। শনিবার পার্টি কার্যালয়ে দলীয় নেতাকর্মী, সমর্থকদের উদ্দেশে মোদি বলেন, জয়ের পর দিল্লিতে প্রথম বিধানসভা অধিবেশনেই দুর্নীতি প্রশ্নে ক্যাগ রিপোর্ট পেশ করা হবে। এত বছরে দিল্লিতে যত দুর্নীতি হয়েছে, তার প্রতিটির তদন্ত হবে। যে যত লুট করেছে, তা ফেরত দিতে হবে। এটা হল মোদির গ্যারান্টি। আর তা নিশ্চিতভাবেই পালন করা হবে।
Advertisement
দুর্নীতির প্রশ্নেই এদিন ইঙ্গিতপূর্ণভাবে আন্না হাজারের প্রসঙ্গও টেনে এনেছেন মোদি। আন্না হাজারের আন্দোলন থেকেই উত্থান অরবিন্দ কেজরিওয়াল এবং অন্য আপ নেতৃত্বের। মোদি বলেন, শনিবার ভোটের ফল প্রকাশ হতেই আন্না হাজারে নিশ্চয় খুব শান্তি পেয়েছেন। কারণ এতদিন ধরে তাঁকেও সব সহ্য করতে হয়েছে। যে পার্টির জন্মই হল আন্না হাজারের নেতৃত্বে দুর্নীতি বিরোধী আন্দোলনের হাত ধরে, দিল্লিতে ক্ষমতায় এসে সেই দলই আপাদমস্তক দুর্নীতিতে জড়িয়ে গেল। আমি আন্না হাজারের প্রতিক্রিয়া শুনছিলাম। তিনি কখনওই এসব চাননি। দিল্লি ভোটের নির্বাচনী প্রচারের সময় থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একবারের জন্যও ‘আপ’ শব্দ উচ্চারণ করেননি। পরিবর্তে তিনি ‘আপ-দ’ শব্দের আমদানি করেছেন। এদিন সেইমতোই তিনি বলেন, অবশেষে আপ-দার কুশাসন থেকে দিল্লির মানুষ রেহাই পেয়েছেন। এবার সাধারণ মানুষ বুঝবেন যে সুশাসন কাকে বলে। কারণ এনডিএ মানেই বিকাশের গ্যারান্টি, উন্নয়নের গ্যারান্টি। বিহার, অন্ধ্রপ্রদেশের উন্নতি দেখেই তা মালুম হবে।
দিল্লি নির্বাচনী প্রচারের একেবারে শেষ লগ্নে আচমকাই নতুন ইস্যুতে উদ্বেল হয়ে উঠেছিল রাজনৈতিক মহল। কারণ কেজরিওয়াল, আতিশী সহ আপ নেতৃত্ব অভিযোগ করেছিল, হরিয়ানা সরকার দিল্লিকে যে জল দিচ্ছে, তা দূষিত। সেই জলে বিষ মেশানো হচ্ছে। গণ হারে মানুষ মারার পরিকল্পনা করা হচ্ছে। এদিন সেই প্রসঙ্গ তুলে মোদি বলেন, এই অভিযোগ করে আদতে হরিয়ানার মানুষকে অপমান করেছে আপ-দ। দিল্লিবাসীকে ভয় দেখানো হয়েছে। তার জবাব ওরা পেয়েছে। যমুনা নদী আমাদের ভরসার প্রতীক। কঠিন হলেও যমুনাকে দিল্লির পরিচয় হিসেবে গড়ে তোলার কাজ শুরু করবে বিজেপি সরকার। আম আদমি পার্টিই এদিন মোদির আক্রমণের অন্যতম লক্ষ্য থাকলেও কাঠগড়ায় তুলেছেন কংগ্রেসকেও। ফের খাড়া করেছেন পরজীবী-তত্ত্ব। শনিবার মোদি বলেন, দিল্লি বিধানসভা ভোটে কংগ্রেস শূন্যের হ্যাটট্রিক করেছে। দেশের সবথেকে পুরনো পার্টির দিল্লি নির্বাচনে এই অবস্থা দেখলে অবাক হতে হয়। নিজেরাই নিজেকে পরাজয়ের মেডেল পরাচ্ছে। আসলে কংগ্রেস পরজীবী পার্টি। নিজেরাও ডোবে। সঙ্গী দলকেও ডুবিয়ে ছাড়ে।