Bartaman Logo
১৯ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

লুটপাটের পরিকল্পনা বানচাল ওড়গ্রামে, ধৃত ২

লুটপাটের পরিকল্পনা বানচাল ওড়গ্রামে, ধৃত ২
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বর্ধমান: পরিত্যক্ত কারখানায় লুটপাট চালানোর পরিকল্পনায় জড়ো হওয়ার অভিযোগে ভাতার থানার পুলিস দু’জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম চাঁদ শেখ ওরফে চাঁদু ও শেখ গোলাম রসুল ওরফে ভাদু শেখ। তাদের কাছ থেকে পিস্তল, গুলি ও অন্যান্য অস্ত্র উদ্ধার হয়েছে। প্রথমজনের বাড়ি বীরভূমের লাভপুরের পশ্চিমপাড়ায়। অন্যজনের বাড়ি বীরভূমেরই নানুর থানার সোয়াতা গ্রামে।
Advertisement
পুলিস জানিয়েছে, মঙ্গলবার ভোররাতে পরিত্যক্ত ওড়গ্রাম ব্রিটিশ এয়ারপোর্ট মাঠের কাছে কয়েকজন দুষ্কৃতী জড়ো হয়েছিল। খবর পেয়ে সেখানে হানা দিয়ে পুলিস দু’জনকে ধরে ফেলে। দলের বাকিরা পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে একটি সেভেন এমএম পিস্তল, দুই রাউন্ড গুলি, লোহার রড, পাঁচটি ট্যানসার ব্লেড, একটি ছোট করাত ও একটি স্ক্রু ড্রাইভার উদ্ধার হয়েছে। স্থানীয় একাধিক পরিত্যক্ত কারখানায় লুটপাট চালানোর পরিকল্পনায় দলটি সেখানে জড়ো হয়েছিল বলে পুলিসের দাবি। ধৃতদের এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। সিজেএম তাদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছেন। তবে, ১১ ফেব্রুয়ারি ধৃতদের ফের আদালতে পেশের নির্দেশ দেওয়া হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ