নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সল্টলেক, বাগুইআটি এবং বিমানবন্দর এলাকার তিনটি স্কুলে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচি পালন করল ট্রাফিক পুলিস। বিধাননগর, বাগুইআটি এবং বিমানবন্দর– এই তিনটি ট্রাফিক গার্ডের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। রাস্তায় নিরাপদে যাতায়াত করা, পুলকার, স্কুলবাস বা অন্যান্য যানবাহন থেকে সঠিকভাবে ওঠানামা সহ ট্রাফিক সম্পর্কিত বিভিন্ন বিষয় পড়ুয়াদের শেখানো হয়। প্রসঙ্গত, নভেম্বরেই সল্টলেকে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এক স্কুল পড়ুয়ার। তারপর পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা প্রচারের বিশেষ ব্যবস্থা করেছে ট্রাফিক পুলিস। গোটা বিধাননগর জুড়েই চলছে একাধিক কর্মসূচি।



