Bartaman Logo
২৭ মে, ২০২৬

‘সম্পত্তি ধ্বংস করে জনগণের কণ্ঠরোধ করা যাবে না’, বুলডোজার অভিযান নিয়ে পর্যবেক্ষণ ডি ওয়াই চন্দ্রচূড়ের

‘সম্পত্তি ধ্বংস করে জনগণের কণ্ঠরোধ করা যাবে না’, বুলডোজার অভিযান নিয়ে পর্যবেক্ষণ ডি ওয়াই চন্দ্রচূড়ের
  • ১০ নভেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি, ১০ নভেম্বর: বিদায় বেলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের। সম্পত্তির উপর বুলডোজার অভিযান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। ২০১৯ সালে উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে এক সাংবাদিকের পৈত্রিক বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় উত্তরপ্রদেশের যোগী সরকার। সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি বলেন, ‘সম্পত্তি ধ্বংস করে জনগণের কণ্ঠরোধ করা যাবে না। জনগণের বাড়ির সুরক্ষা ও নিরাপত্তা মৌলিক অধিকারের মধ্যেই পড়ে। রাজ্যও এই নিয়ম মানতে বাধ্য। কোনও বেআইনি নির্মাণ বা জমি দখলের ক্ষেত্রে নির্দিষ্ট পদ্ধতি মেনেই পদক্ষেপ করতে হবে। বুলডোজারের মাধ্যমে বিচার-এটি সভ্য সমাজের পক্ষে ক্ষতিকর। যদি রাজ্যের কোনও সরকারি আধিকারিক বা প্রতিষ্ঠানের মাধ্যমে এই ধরনের অনৈতিক ও বেআইনি কাজ করা হয় বা অনুমতি দেওয়া হয়, তবে তা অত্যন্ত ভয়ঙ্কর।’ সুপ্রিম কোর্টে বুলডোজার নীতি নিয়ে একাধিক মামলা চলছে। গত ৬ নভেম্বর একটি মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রডূড় বুলডোজার নীতির বিরোধীতা করেন। এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকা আধিকারিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি।
Advertisement
সম্পর্কিত সংবাদ