শাস্তির বিধান মানলেন পাঞ্জাবের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল। ভাঙা পায়ে হুইলচেয়ারে বসে অমৃতসরের স্বর্ণমন্দিরে সাফাইয়ের কাজ করলেন তিনি। সুখবীরের বিরুদ্ধে অভিযোগ, ২০১৫ সালে তিনি ক্ষমতা কাজে লাগিয়ে ডেরা সাচ্চা সৌদার প্রধান গুরমিত রামরহিমকে ‘সুবিধা’ পাইয়ে দিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে বিচারসভা বসে। সেই বিচারে শিখ ধর্মাবলম্বীদের সর্বোচ্চ প্রতিষ্ঠান অকাল তখত প্রতীকী শাস্তি দিয়েছে সুখবীরকে। শিরোমণি অকালি দলের আরও কয়েকজন নেতাকে গুরুদ্বারে শৌচালয়, রান্নাঘর সাফাইয়ের সাজা দেওয়া হয়। মঙ্গলবার সেই সাজা পালনের জন্যই সুখবীর স্বর্ণমন্দিরে যান। এদিন অকালি নেতা বিক্রম সিং মাজিতিয়াও শাস্তির বিধান পালন করেছেন।



