Bartaman Logo
২৭ মে, ২০২৬

‘শ্রীভূমি’: নামবদল অসমের করিমগঞ্জের

‘শ্রীভূমি’: নামবদল অসমের করিমগঞ্জের
  • ২০ নভেম্বর, ২০২৪ ০০:০০
বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: অসমের করিমগঞ্জ জেলার নতুন নামকরণ হতে চলেছে। বুধবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবিষয়ে মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘করিমগঞ্জ জেলার নাম বদলে শ্রীভূমি রাখা হবে’। ঐতিহাসিক ও ভাষাগত প্রাসঙ্গিকতা মাথায় রেখেই এই নাম বদল বলে যুক্তি দিয়েছেন মুখ্যমন্ত্রী। এপ্রসঙ্গে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গও টেনেছেন। হিমন্তর বক্তব্য,  ১৯১৯ সালে সিলেট সফরের সময় এই অঞ্চলটিকে ‘সুন্দরী শ্রীভূমি’ বলে উল্লেখ করেছিলেন বিশ্বকবি। বর্তমানে সিলেট বাংলাদেশে। কিন্তু একটা সময়ে ওই অঞ্চল অসমের অংশ ছিল। তাই করিমগঞ্জের নাম বদল প্রাসঙ্গিক বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি অহমিয়া ও বাংলা দুই অভিধানেই এর তাৎপর্য রয়েছে বলেও জানিয়েছেন তিনি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ