বিরোধী মঞ্চ ইন্ডিয়ার বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ সিপিএম। ভোটমুখী ঝাড়খণ্ডে এমনই ঘটনা ঘটেছে। ইন্ডিয়া শরিকগুলি প্রচারে তাদের প্রতীক ব্যবহার করায় বুধবার কমিশনের দ্বারস্থ হয়েছে এই বামদল। অভিযোগে বলা হয়েছে. ঝাড়খণ্ডে তারা ইন্ডিয়া মঞ্চে নেই। তারা একক শক্তিতে ন’টি আসনে লড়াই করছে। কিন্তু বেশ কয়েকটি জায়গায় তাদের নির্বাচনী প্রতীক জেএমএম, কংগ্রেস কোনও অনুমতি ছাড়াই প্রচারের কাজে ব্যবহার করছে। এরফলে ভোটারদের মধ্যে ধোঁয়াশা তৈরি হচ্ছে। তাই দলের প্রতীকের অপব্যবহার আটকাতে কমিশনের কাছে আবেদন জানিয়েছে সিপিএম।



