Bartaman Logo
২৭ মে, ২০২৬

‘অপরাজিতা বিলে’ সই করেননি রাজ্যপাল, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় চাইল তৃণমূল

‘অপরাজিতা বিলে’ সই করেননি রাজ্যপাল, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় চাইল তৃণমূল
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ধর্ষণের বিরুদ্ধে কঠোর শাস্তির পক্ষে পাশ হওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ‘অপরাজিতা বিল’-এ কেন এখনও সই করছেন না রাজ্যপাল সি ভি আনন্দ বোস? এই প্রশ্ন তুলে ইতিমধ্যেই সোচ্চার তৃণমূল। এবার রাজ্যপালের ওপর চাপ সৃষ্টি করতে এ ব্যাপারে রাষ্ট্রপতির দ্বারস্থ হতে চায় তৃণমূল। সেই মতো দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে সাক্ষাতের সময় চাওয়া হয়েছে। তৃণমূলের সংসদীয় প্রতিনিধিদল তাঁর সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন। 
Advertisement
অন্যদিকে, দেশে ক্রমশ নিত্যপ঩ণ্যের বাজারদর প্রায় রকেট গতিতে বাড়তে থাকায় প্রধানমন্ত্রীকে অবিলম্বে ইতিবাচক ব্যবস্থা নেওয়ার দাবিতে নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন সৌগত রায়। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের তিনি উপদেষ্টা। তাই মূল্যবৃদ্ধি রুখতে রেশন দোকানের মাধ্যমে ভারত ব্রান্ডের চাল, আটা, ডাল বিক্রি শুরু করা হোক ব঩লেই দাবি করেছেন তিনি। একইভাবে তৃণমূলের সাংসদ দীপক অধিকারী (দেব) লোকসভায় রেখেছিলেন রেশনের মাধ্যমে দেওয়া প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা সংক্রান্ত প্রশ্ন। 
জানতে চেয়েছিলেন, কতদিন গরিবরা পাবেন বিনামূল্যের রেশন? এ ব্যাপারে কোনও সমীক্ষা কি করেছে কেন্দ্র? জবাবে খাদ্য-উপভোক্তা বিষয়ক মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিবুবেন জানিয়েছেন, এ ব্যাপারে কোনও সমীক্ষা হয়নি ঠিকই। তবে আগামী পাঁচ বছর এই ফ্রি রেশন দেওয়া হবে। জাতীয় খাদ্য সুরক্ষা আইন বলে পশ্চিমবঙ্গের  ৬ কোটির কিছু বেশি গ্রাহকের পাশাপাশি গোটা দেশে ৮০ কোটি ৬৭ লক্ষ মানুষকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় ফ্রি রেশন দেওয়া হয়। 
সম্পর্কিত সংবাদ