Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

‘নারী কবজ’ প্রকল্প চালু হল বারাসতে

‘নারী কবজ’ প্রকল্প চালু হল বারাসতে
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: মহিলা পুলিসকর্মীদের ক্যান্সার সুরক্ষায় ‘নারী কবজ’ নামে নতুন একটি প্রকল্প চালু করল বারাসত জেলা পুলিস। বৃহস্পতিবার দোলতলা পুলিস লাইনে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন পুলিস সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া। প্রকল্পটিতে প্রতি শনি, রবিবার ও ছুটির দিনে পুলিস লাইনে স্বাস্থ্যপরীক্ষা করাতে পারবেন মহিলা পুলিসকর্মীরা। এই পরীক্ষায় সহযোগিতা করছে টাটা মেডিকেল সেন্টারের ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকেরা। এই বিষয় নিয়ে পুলিস সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া বলেন, পরীক্ষায় যদি ক্যান্সার ধরা পড়ে, তাহলে রাজ্য সরকারের হেলথ স্কিমে ওই মহিলা পুলিসকর্মীরা চিকিৎসার সুবিধা পাবেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ