Bartaman Logo
২৭ মে, ২০২৬

‘কোটিপতি’ হতে খুন, গাজিয়াবাদে ধৃত ৪

‘কোটিপতি’ হতে খুন, গাজিয়াবাদে ধৃত ৪
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি: রাতারাতি ‘কোটিপতি’ হওয়ার লোভ! তার জন্য তান্ত্রিকের পরামর্শে এক ব্যক্তিকে খুন করে শ্রীঘরে ঠাঁই হল চার অভিযুক্তের। ঘটনাটি গাজিয়াবাদের। জুনে একটি মুণ্ডহীন দেহ উদ্ধার হয়। তদন্তাকারীরা জানিয়েছেন, রাতারাতি কোটিপতি হওয়ার জন্য ইউটিউবে একটি কালাজাদু সংক্রান্ত ভিডিও দেখেছিল। কিন্তু, সেই কাজ করার জন্য মানুষের মাথার খুলি দরকার। সেইমতো রাজু শাহ নামে এক ব্যক্তিকে খুন করা হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ