নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে রেকর্ড ৪ লক্ষ ৪০ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। এই সম্মেলন থেকেই বিনিয়োগ প্রস্তাব দ্রুত কার্যকর করতে ‘স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটি’ গঠন করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এই কমিটি গঠনের বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। এক্স হ্যান্ডেলে বিজ্ঞপ্তিটি পোস্ট করে মুখ্যমন্ত্রী লেখেন, ‘ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটি’ গঠনের বিজ্ঞপ্তি জারি করা হল। এই কমিটি শিল্পে আরও গতি আনবে।
Advertisement
বিজ্ঞপ্তি অনুযায়ী, মুখ্যসচিব মনোজ পন্থকে মাথায় রেখে শিল্প, ক্ষুদ্র শিল্প, অর্থ, বিদ্যুৎ, বন, পর্যটন, পঞ্চায়েত, পূর্ত, আইন, তথ্যপ্রযুক্তি, দমকল, পরিবেশ, পুর, স্বরাষ্ট্র সহ ১৭ দপ্তরের সচিবদের নিয়ে এই কমিটি গঠন করা হল। পুলিস এবং দুষণ নিয়ন্ত্রণ পর্ষদের মাথারাও থাকছেন এই কমিটিতে। পরবর্তীকালে প্রয়োজন মতো কোনও দপ্তরের সচিবকে এই কমিটির সদস্য করা যেতে পারে।
জেলাশাসকদের মাথায় রেখে জেলাস্তরের ‘ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটি’ গঠন হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। বলা হয়েছে, নিয়মিত কমিটির বৈঠক ডেকে শিল্প স্থাপনের লক্ষ্যে সমস্ত সমস্যার নিষ্পত্তি করা হবে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কাজ হচ্ছে কি না, তা সুনিশ্চিত করার জন্যেও ধারাবাহিকভাবে এই কমিটি নজরদারি চালাবে।