Bartaman Logo
২৭ মে, ২০২৬

‘গদ্দার’ স্লোগানে ক্ষুব্ধ, কংগ্রেস কার্যালয়ে ঢুকে পড়লেন সিন্ধে!

‘গদ্দার’ স্লোগানে ক্ষুব্ধ, কংগ্রেস কার্যালয়ে ঢুকে পড়লেন সিন্ধে!
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
মুম্বই: শিবসেনা ভেঙে অনুগামীদের নিয়ে আলাদা দল গড়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হয়েছেন একনাথ সিন্ধে।  এই ঘটনা নিয়ে রাজ্যে ভোটের মুখে ‘গদ্দার’ স্লোগান শুনতে হল তাঁকে। আর এতে ধৈর্যের বাঁধ ভাঙল মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার চান্দিভালিতে গিয়েছিলেন সিন্ধে। সে সময় মুখ্যমন্ত্রীর কনভয় লক্ষ্য করে কালো পতাকা দেখাতে থাকেন সন্তোষ কাটকে নামে এক যুবক। সঙ্গে ‘সিন্ধে গদ্দার’ বলে স্লোগানও তিনি। এই ঘটনায় ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। কনভয় থামিয়ে গাড়ি থেকে নেমে  আসেন তিনি। সামনেই ছিল কংগ্রেসের অফিস। সটান ওই অফিসে ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী।  সেখানে ছিলেন প্রাক্তন মন্ত্রী নাসিম খান। তাঁকে লক্ষ্য করে একনাথ বলেন, ‘আপনারা কি দলীয় কর্মীদের এভাবেই শিক্ষা দেন?’ বিক্ষোভ প্রদর্শনকারী যুবককে আটক করে পুলিস। কিছুক্ষণ পরে অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়। ওই যুবক জানান, ‘মুখ্যমন্ত্রীকে দেখে আমি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারিনি।’ ঘটনার পরেই নিজের বাসভবন মাতশ্রীতে তাঁদের ডেকে পাঠান উদ্ধবপন্থী শিবসেনার প্রধান উদ্ধার থ্যাকারে। সেখানেই বাবা ও ছেলে উদ্ধবের দলে যোগ দেন।  
Advertisement
সম্পর্কিত সংবাদ