Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

‘দায়বদ্ধ’ জোয়া

‘দায়বদ্ধ’ জোয়া
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
তাঁর হাত ধরেই বলিউডে অভিষেক ঘটেছে শাহরুখ কন্যা সুহানা খান, শ্রীদেবী কন্যা খুশি কাপুর ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দের। ২০২৩ সালে মুক্তি পেয়েছিল জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিজ’। ছবি মুক্তির পর তারকা সন্তানদের অভিনয় নিয়ে কাটাছেঁড়া চলে। বিভিন্ন মাধ্যমে সমালোচনার মুখে পড়েছিলেন তাঁরা। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এর জন্য নিজেকেই দায়ী করেছেন জোয়া। পরিচালকের কথায়, ‘ওদের (তারকা সন্তান) ঠিকভাবে অভিনয় করানোর দায়িত্ব আমার ছিল। ছবি মুক্তির পর যেভাবে ওরা আক্রমণের মুখে পড়েছে, সমালোচিত হয়েছে, তা ঠিক নয়।’
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ