Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

‘ডি কোম্পানি’র নাম করে কৃষ্ণেন্দুকে ফোন, আটক ৫

‘ডি কোম্পানি’র নাম করে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ফোন করে হুমকির ঘটনায় পাঁচজনকে আটক করল পুলিস। তাদের মধ্যে শাহাদাত শেখ অন্যতম। সে ইংলিশবাজার ব্লকের যদুপুরের কমলাবাড়ির বাসিন্দা।

‘ডি কোম্পানি’র নাম করে কৃষ্ণেন্দুকে ফোন, আটক ৫
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, মালদহ: ‘ডি কোম্পানি’র নাম করে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ফোন করে হুমকির ঘটনায় পাঁচজনকে আটক করল পুলিস। তাদের মধ্যে শাহাদাত শেখ অন্যতম। সে ইংলিশবাজার ব্লকের যদুপুরের কমলাবাড়ির বাসিন্দা। এই শাহাদাতই শুক্রবার ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুকে ফোন করে ২০ লক্ষ টাকা দাবি করে। সময়মতো টাকা না পেলে তাঁকে ও তাঁর পরিবারকে খতম করার হুমকি দেয়।  মালদহ থেকে কলকাতায় গিয়ে ওই হুমকি দেয় শাহাদাত। তারপর আবার ফিরে আসে মালদহে। তদন্তকারীরা জানিয়েছেন, পশ্চিমবঙ্গের বাইরে থেকে ফোন করার তত্ত্বকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্যই শাহাদাত হিন্দিতে কথা বলেছিল। মালদহের পুলিস সুপার প্রদীপ কুমার যাদব জানান, পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, পেশায় জমির দালাল শাহাদাত ঋণে জর্জরিত ছিল। জমি কেনাবেচা করতে গিয়ে সে প্রচুর টাকা ধার করে। টাকা মেটাতেই স্বল্প সময়ে মোটা উপার্জনের ফন্দি আঁটে। এই কাজের জন্য প্রথমে কৃষ্ণেন্দুকে টার্গেট করে। এরপর কুখ্যাত মাফিয়া দাউদ ইব্রাহিমের ‘ডি’ কোম্পানির নাম ব্যবহার করে ফোনে হুমকি দিয়ে টাকা আদায়ের পরিকল্পনা কষে। হুমকি দেওয়ার জন্য শাহাদাত আরও চারজনের সঙ্গে যোগাযোগ করেছিল। তাদেরই কেউ শাহাদাতকে সিম কার্ড ও মোবাইল ফোন সরবরাহ করে। 
Advertisement
শাহাদাতের মা আরশানা বিবি বলেন, ও বাইরে ফেরি করে। আমাকে বলল ডাক্তার দেখাতে কলকাতায় যাচ্ছে। তারপরই পুলিস এসে ছেলের খোঁজ করেছিল। শুনলাম পুলিস ওকে ধরেছে। কিন্তু কেন ধরেছে জানি না।
Advertisement
সম্পর্কিত সংবাদ