Bartaman Logo
২৭ মে, ২০২৬

‘চোর’ প্রতিবেশী

‘চোর’ প্রতিবেশী
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
কেরলে ব্যবসায়ীর বাড়িতে কোটি টাকা ও সোনা চুরির পর্দাফাঁস করল পুলিস। ব্যবসায়ীর এক প্রতিবেশীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তের নাম লিজেশ। শনিবার তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিস। তার বাড়ি থেকে চুরির ১ কোটি ২১ লক্ষ টাকা এবং ২৬৭টি সোনার গয়না উদ্ধার হয়েছে। পুলিস জানিয়েছে, ২০ নভেম্বর কান্নুরের ভালাপট্টনামে আশরাফ নামে ওই ব্যবসায়ীর বাড়ি থেকে নগদ ও সোনার অলঙ্কার চুরি যায়। তিনি সপরিবারে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। তখনই চুরির এই ঘটনা।
Advertisement
সম্পর্কিত সংবাদ