Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

‘ছাভা’ ঘিরে বিতর্ক

‘ছাভা’ ঘিরে বিতর্ক
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
মুক্তির আগে থেকেই বিতর্কের মুখে পড়েছে ভিকি কৌশল অভিনীত ‘ছাভা’। তা সত্ত্বেও বক্স অফিসে ভালো ফল করছে এই ছবি। এমনকী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ছবির প্রশংসা করেন। এই আবহে ছবি নিয়ে আপত্তি তুললেন গণোজি ও কানহোজি শির্কের বংশোধরেরা। ১০০ কোটি টাকার মানহানি করার হুমকিও দিয়েছেন তাঁরা। চিত্রনাট্য অনুযায়ী, সম্ভাজির বিশ্বস্ত মিত্র গণোজি ও কানহোজি ঔরঙ্গজেবের সঙ্গে হাত মিলিয়ে বিশ্বাসঘাতকতা করেছেন। এতেই আপত্তি জানিয়েছেন তাঁদের বংশোধরেরা। তাঁদের দাবি, ছবিতে পূর্বপুরুষদের সঠিকভাবে তুলে ধরা হয়নি। ভুল ব্যাখ্যা হয়েছে। এমনকী, তাঁদের বংশধর লক্ষ্মীকান্ত রাজে শির্কে বলেছেন, ‘ঐতিহাসিক তথ্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।’ যদিও এই বিষয়ে ক্ষমা চেয়ে নিয়েছেন পরিচালক লক্ষ্মণ উতেকর। গণোজি ও কানহোজি শির্কের বংশধরদের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। তাঁর বক্তব্য, ‘কারও ভাবাবেগে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়।’ উল্লেখ্য, এর আগে ছবির একটি গান ঘিরেও বিতর্ক তৈরি হয়। পরে অবশ্য সেই গানটি বাদ দেওয়া হয়েছিল।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ