Bartaman Logo
২৭ মে, ২০২৬

‘বোমা মেরে উড়িয়ে দেব রিজার্ভ ব্যাঙ্ক’, রুশ ভাষায় হুমকি ইমেল ঘিরে চাঞ্চল্য

‘বোমা মেরে উড়িয়ে দেব রিজার্ভ ব্যাঙ্ক’, রুশ ভাষায় হুমকি ইমেল ঘিরে চাঞ্চল্য
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
মুম্বই, ১৩ ডিসেম্বর: নিত্যদিনই দেশের কোনও না কোনও প্রান্তে পাওয়া যাচ্ছে বোমা মেরে সব উড়িয়ে দেওয়ার হুমকি ইমেল। তা সে বিমানই হোক বা স্কুলবাড়ি। এবার সেই তালিকায় যোগ হল রিজার্ভ ব্যাঙ্কও। আজ, শুক্রবার এমনই এক হুমকি ইমেলকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মুম্বইয়ে। ইমেলটিতে রুশ ভাষায় লেখা রয়েছে ‘বোমা মেরে উড়িয়ে দেব রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)’। ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিস।
Advertisement
পুলিস জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার রিজার্ভ ব্যাঙ্কের ইমেল আইডিতে রুশ ভাষায় বোমা হামলার এই হুমকি বার্তাটি পাঠানো হয়েছে। মাতা রামাবাই মার্গ থানায় ইতিমধ্যেই এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। কিন্তু কোথা থেকে এই ইমেলটি পাঠানো হয়েছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি। পাশাপাশি এর নেপথ্যে কোনও সন্ত্রাসবাদী শক্তি রয়েছে কি না, তাও খতিয়ে দেখাছে পুলিস।
প্রসঙ্গত, আজ শুক্রবার সকালেই দিল্লির একাধিক স্কুল ফের ই-মেলে বোমা হামলার হুমকি পায়। চলতি সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার বোমাতঙ্ক ছড়াল রাজধানীতে। যদিও পুলিস, বম্ব স্কোয়াড, স্নিফার ডগ বেশ কয়েক ঘণ্টা তল্লাশি চালিয়েও কোনও বোমা বা বিস্ফোরক পায়নি।
সম্পর্কিত সংবাদ