Bartaman Logo
২৭ মে, ২০২৬

‘বোমা মেরে উড়িয়ে দেব রিজার্ভ ব্যাঙ্ক’, রুশ ভাষায় হুমকি ইমেল ঘিরে চাঞ্চল্য

‘বোমা মেরে উড়িয়ে দেব রিজার্ভ ব্যাঙ্ক’, রুশ ভাষায় হুমকি ইমেল ঘিরে চাঞ্চল্য
  • ১২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
মুম্বই, ১৩ ডিসেম্বর: ‘বোমা মেরে উড়িয়ে দেব রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)’। আজ, শুক্রবার এমনই এক হুমকি ইমেলকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মুম্বইয়ে। ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিস। ইমেলটি রুশ ভাষায় লেখা হয়েছে বলে জানা গিয়েছে।
Advertisement
পুলিস সূত্রে খবর, রিজার্ভ ব্যাঙ্কের ইমেল আইডিতে এই হুমকি বার্তা পাঠানো হয়েছে। মাতা রামাবাই মার্গ থানায় ইতিমধ্যেই একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিস জানিয়েছে, রিজার্ভ ব্যাঙ্কের ইমেলে রুশ ভাষায় একটি হুমকি বার্তা পাঠানো হয়। যেখানে বোমা মেরে রিজার্ভ ব্যাঙ্ককে উড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে। কোথা থেকে এই ইমেলটি পাঠানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালেই দিল্লির একাধিক স্কুলে ই-মেল মারফৎ বোমা হামলার হুমকি পাঠানো হয়। চলতি সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার বোমাতঙ্ক ছড়াল রাজধানীতে। খবর পেয়ে তড়িঘড়ি স্কুলেগুলিতে পৌঁছায় পুলিস, বম্ব স্কোয়াড, স্নিফার ডগ এবং অ্যাম্বুল্যান্স। যদিও বেশ কয়েক ঘণ্টা তল্লাশি চালিয়েও কোনও বোমা বা বিস্ফোরক উদ্ধার করতে পারেনি পুলিস।
সম্পর্কিত সংবাদ