এবার তাজমহলে বোমাতঙ্ক। পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম এই সৌধকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি ইমেল আসে উত্তরপ্রদেশ পর্যটনের আঞ্চলিক অফিসে। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিসে। তাজমহল ও সংলগ্ন এলাকার নিরাপত্তা জোরদার করা হয়। এই ঐতিহাসিক সৌধের নিরাপত্তার দায়িত্বে থাকা এসিপি সৈয়দ আরিব আহমেদ বলেছেন, বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড ও অন্যান্য দলকে কাজে লাগিয়ে তল্লাশি চালানো হয় তাজমহলে। তবে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।



