Bartaman Logo
১৯ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

লরির ধাক্কায় মৃত্যু স্কুটিচালকের

লরির ধাক্কায় মৃত্যু স্কুটিচালকের
  • ২২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কল্যাণী: কল্যাণীর ৪২ নম্বর রেলগেট যাওয়ার রাস্তায় মঙ্গলবার সকালে লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক স্কুটিচালকের। মৃতের নাম দেবরঞ্জন বারুই (৫০)। তাঁর বাড়ি কল্যাণী ব্লকের সগুনা পঞ্চায়েতের বিজয়নগর এলাকায়। তিনি রেলে কর্মরত ছিলেন। জানা গিয়েছে, এদিন সকালে তিনি তাঁর ছেলে ও মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন। তখন একটি লরি তাঁকে পিছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পরে কল্যাণী থানার পুলিস দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। লরির চালককে গ্রেপ্তার করা হয়েছে এবং লরিটিও বাজেয়াপ্ত হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ