Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

লরির ধাক্কায় মৃত সাইকেল আরোহী

লরির ধাক্কায় মৃত সাইকেল আরোহী
  • ১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শুক্রবার গভীর রাতে ডোমজুড়ের কাঠালিয়া ঝাউতলা এলাকায় হাওড়া আমতা রোডে বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক সাইকেল আরোহীর। মৃতের নাম মিন্টু শেখ (৫০)। তাঁর বাড়ি বর্ধমানে। তবে কাঠালিয়া এলাকায় ভাড়া থাকতেন। ডোমজুড়েই একটি এটিএম কাউন্টারে নিরাপত্তারক্ষীর কাজ করতেন তিনি। পুলিস সূত্রে জানা গিয়েছে, রাত বারোটা নাগাদ ওই ব্যক্তি কাজ সেরে ভাড়া বাড়িতে ফিরছিলেন। তখনই একটি লরি রাস্তায় পিছন দিক থেকে এসে তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সাইকেল আরোহীর। এরপর ডোমজুড় থানার পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। লরি সহ চালকের খোঁজে তল্লাশি চলছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ