সংবাদদাতা, বনগাঁ: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুটিচালকের। মৃতের নাম তপন বিশ্বাস (৪৬)। স্থানীয় রামচন্দ্রপুরের বাসিন্দা তিনি। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার হাটখোলা এলাকায় বনগাঁ-চাকদহ সড়কে। জানা গিয়েছে, এদিন সকালে স্কুটি চালিয়ে বনগাঁর দিকে আসছিলেন তপনবাবু। সেই সময় পিছন দিক থেকে একটি লরি তাঁকে ধাক্কা দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বনগাঁ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার ঘাতক লরিটিকে আটক করেছে পুলিস। গ্রেপ্তার করা হয়েছে লরিচালককেও।



