নয়াদিল্লি: ভীমসেনা প্রধান সতপাল তানওয়ারকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোলের বিরুদ্ধে। এই ঘটনায় মামলা রুজু করেছে গুরুগ্রাম পুলিস। শুরু হয়েছে তদন্ত। ৩০ অক্টোবর আমেরিকা ও কানাডা থেকে সতপালকে বেশ কয়েকবার হুমকি দিয়েছিল আনমোল। ভীমসেনা প্রধানকে ‘কুচি কুচি করে কাটার’ হুঁশিয়ারি দিয়েছিল অভিযুক্ত। এই কাজের জন্য ব্যবহার করা হয় জিম্বাবোয়ে ও কেনিয়ার ফোন নম্বর। শনিবার সেক্টর ৩৭ থানায় অভিযোগ দায়ের করেন ভীমসেনা প্রধান।



