Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

লর্ডস মোড়ের জমিতে অগ্নিকাণ্ড, বাড়ি থাকলে পুনর্বাসন নয়

লর্ডস মোড়ের জমিতে অগ্নিকাণ্ড, বাড়ি থাকলে পুনর্বাসন নয়
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লর্ডস মোড়ের সান্ধ্য মার্কেট সংলগ্ন জমিতে থাকা একাধিক ঝুপড়ি আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছিল। সেই ধ্বংসস্তূপ সাফ করে জায়গাটিকে ঘিরে দিয়েছে রাজ্য প্রশাসন। জানা গিয়েছে, ওই ২৩ কাঠা জমি রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের আওতাধীন। পুলিস প্রশাসন ও পুরসভার তরফে ইতিমধ্যেই আগুনে গৃহহীন বাসিন্দাদের কাছ থেকে নথিপত্র নিয়েছে। পুরসভা সূত্রে খবর, ওই গৃহহীনদের মধ্যে অনেকেই নামখানা, কাকদ্বীপ, বাসন্তী কিংবা পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা। তাঁদের নিজস্ব বাড়িও রয়েছে। এই অংশের মানুষের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা হবে না। তবে, যাঁরা প্রকৃত ঘরছাড়া তাঁদের জন্য পার্শ্ববর্তী ওয়ার্ডে কোথাও পুনর্বাসনের ব্যবস্থা করা যায় কি না, তা খতিয়ে দেখছে পুরসভা।
Advertisement
সম্পর্কিত সংবাদ