Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

লরি ও বাসের সংঘর্ষে জখম চার  

লরি ও বাসের সংঘর্ষে জখম চার
 
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবিবার রাতে কাঁকুড়গাড়ি রেল ব্রিজের নিচে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন জখম হয়েছেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন রাত ১০টা ১০মিনিট নাগাদ মধ্যমগ্রাম-বাবুঘাট ৭৯ডি রুটের একটি বাস উল্টো দিকের লেনে ঢুকে পড়েছিল। ওই লেন দিয়ে আসা লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তবে শেষ মুহূর্তে দু’টি গাড়ি গতি নিয়ন্ত্রণ করায় বড় দুর্ঘটনা ঘটেনি। পুলিস জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ