Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

লরি চালককে ছুরি, টাকা লুটের ঘটনায় ৯ বছরের সশ্রম কারাদণ্ড

লরি চালককে ছুরি, টাকা লুটের ঘটনায় ৯ বছরের সশ্রম কারাদণ্ড
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উল্টোডাঙায় লরি চালকের পেটে ছুরি মেরে টাকা লুটের ঘটনায় সোমবার দোষী সাব্যস্ত হয়েছিল মমতাজ হোসেন নামের এক দুষ্কৃতী। মঙ্গলবার তার বিরুদ্ধে ন’বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিলেন শিয়ালদহের প্রথম ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক মৃণালকান্তি মণ্ডল। একইসঙ্গে দশ হাজার টাকা জরিমানা করেছেন তিনি। অনাদায়ে আরও এক মাস হাজতবাসের নির্দেশ দিয়েছেন বিচারক। সরকারি আইনজীবী বরুণ দত্ত সাংবাদিকদের বলেন, দেরিতে হলেও অপরাধী সাজা পাওয়ায় আমরা সন্তুষ্ট। ওই অপরাধী এদিন আদালতে কম সাজার পক্ষে সওয়াল করে।
Advertisement
আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালে উল্টোডাঙা থানা এলাকায় ওই ঘটনায় দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হন ওই লরিচালক। তিনিই ছিলেন এই মামলার প্রধান সাক্ষী। তিনি কোর্টে অপরাধীকে শনাক্ত করেন। তদন্ত চলাকালীন উদ্ধার হয় ছুরি, কিছু টাকা ও ব্যাগে থাকা নথিপত্র। মামলায় সাক্ষ্য দেন মোট ১২ জন। এদিনও অপরাধী মমতাজ দাবি করে, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সরকারি কৌঁসুলি বলেন, সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেই অভিযুক্তকে পাকড়াও করা হয়েছে। 
সম্পর্কিত সংবাদ