Bartaman Logo
১০ জুন, ২০২৬

দেশজুড়ে রান্নার গ্যাস নিয়ে উদ্বেগ, ঘাটতি নেই দাবি কেন্দ্রের

মঙ্গলবার সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্তে রান্নার গ্যাসের সরবরাহে ঘাটতির খবর আসে। গ্যাসের অভাবে মুম্বইয়ের অন্তত ২০ শতাংশ রেস্তোরাঁ বন্ধ হয়ে গিয়েছে বলে দাবি করা হয়েছে।

দেশজুড়ে রান্নার গ্যাস নিয়ে উদ্বেগ, ঘাটতি নেই দাবি কেন্দ্রের
  • ১০ মার্চ, ২০২৬ ২০:০৩
Prefer us on Google

নয়াদিল্লি, ১০ মার্চ: পশ্চিম এশিয়ার যুদ্ধের আবহে দেশে রান্নার গ্যাসের জোগান নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। দোকানে দোকানে দেখা যাচ্ছে সাধারণ মানুষের ভিড়। এই আবহে আজ, মঙ্গলবার বড় আশ্বাস কেন্দ্রের। এদিন মোদি সরকার জানিয়েছে, দেশে রান্নার গ্যাসের কোনও ঘাটতি নেই। তাছাড়া একদিনে উৎপাদন বেড়েছে ১০ শতাংশ। ফলে এনিয়ে অহেতুক উদ্বিগ্ন না হওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন করেছে তারা। 

Advertisement

এদিন সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্তে রান্নার গ্যাসের সরবরাহে ঘাটতির খবর আসে। গ্যাসের অভাবে মুম্বইয়ের অন্তত ২০ শতাংশ রেস্তোরাঁ বন্ধ হয়ে গিয়েছে বলে দাবি করা হয়েছে। এমনকী চেন্নাই ও বেঙ্গালুরুতেও রান্নার গ্যাসের জন্য লম্বা লাইন দেখা যাচ্ছে বলে খবর। এই পরিস্থিতিতে নড়েচড়ে বসে কেন্দ্র। প্রতিটি তৈল শোধনাগার এবং পেট্রোকেমিক্যাল ইউনিটকে উৎপাদন বাড়িয়ে ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি বাজারেও নজরদারি শুরু হয়।

সূত্রের খবর, সরকারের থেকে নির্দেশ আসার পরই বিভিন্ন শোধনাগারে একদিনে উৎপাদন ১০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা রুখতে নেওয়া হয়েছে একগুচ্ছ পদক্ষেপ। কেউ যাতে বেআইনিভাবে গ্যাসের সিলিন্ডার মজুত করে না রাখে, সে জন্য চলছে নজরদারি। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কড়া ব্যবস্থা।

Advertisement
সম্পর্কিত সংবাদ