Bartaman Logo
৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

মেডিকেল কলেজের প্রতিষ্ঠা দিবসে পড়ুয়া কম, উষ্মা প্রকাশ স্বাস্থ্যমন্ত্রীর

কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের ১৭তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সহ বিশিষ্টরা।

মেডিকেল কলেজের প্রতিষ্ঠা দিবসে  পড়ুয়া কম, উষ্মা প্রকাশ স্বাস্থ্যমন্ত্রীর
  • ৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের ১৭তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সহ বিশিষ্টরা। অথচ, আশানরূপ ভিড় নেই চিকিৎসক পড়ুয়াদের। তা দেখে মঞ্চ থেকে মেডিকেল পড়ুয়াদের ভূমিকা নিয়েও কড়া বার্তা দিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।

Advertisement

ছাত্রছাত্রী কম দেখে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, একটি মেডিকেল কলেজের প্রাণ তার ছাত্রছাত্রীরা। প্রতিষ্ঠা দিবস তাঁদের অনুপস্থিতি কাম্য নয়। তিনি আরও বলেন, ১৫ আগস্ট যেমন দেশের জন্মদিন, তেমনই প্রত্যেকের নিজের পরিবারের সদস্যদের জন্মদিন গুরুত্ব পায়। ঠিক সেভাবে যে কলেজ আপনাদের চিকিৎসক হওয়ার পরিচয় দেবে, তার প্রতিষ্ঠা দিবসও মর্যাদা দিয়ে পালন করা উচিত। আগামী বছর প্রতিষ্ঠা দিবসে আরও বেশি ছাত্রছাত্রীকে উপস্থিত দেখতে চাই।  এই প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মণ্ডল,  হাসপাতালের সুপার নিলয় মণ্ডল, গবেষক জিষ্ণু বসু, স্বামী কৃপাকরানন্দ মহারাজ ও বিশিষ্ট চিকিৎসকেরা হাজির ছিলেন।
এদিন মন্ত্রীকে কাছে পেয়ে কলেজের অধ্যক্ষ ও হাসপাতালের সুপার দু’জনই পরিকাঠামো গত উন্নয়নের ক্ষেত্রে কী কী সমস্যা রয়েছে তার উল্লেখ করে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ