Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ! শহরে আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন

বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় রাজ্য থেকে শহরে বাড়ছে তাপমাত্রা। অপরদিকে বঙ্গোপসাগরে আজ, শুক্রবার ফের একটি...

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ! শহরে আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন
  • ২৪ অক্টোবর, ২০২৫ ১০:১০
Prefer us on Google

বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় রাজ্য থেকে শহরে বাড়ছে তাপমাত্রা। অপরদিকে বঙ্গোপসাগরে আজ, শুক্রবার ফের একটি নিম্নচাপ তৈরি হয়েছে। সেটি ক্রমশ শক্তি বাড়াবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে তার গতিপথ ও পশ্চিমবঙ্গে কী প্রভাব পড়বে তা নিয়ে এখনই কিছুই জানায়নি আলিপুর আবহাওয়া দপ্তর। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। আজ, শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, বৃহস্পতিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। আজ, শুক্রবার শহরের আকাশ থাকবে পরিষ্কার। দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় কোথাও বৃষ্টি হয়নি শহরে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ