Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রেমের সফর?

কার্তিক আরিয়ান কি বেড়াতে যাচ্ছেন? সঙ্গী কি প্রাক্তন প্রেমিকা অনন্যা পাণ্ডে? সোমবার সোশ্যাল মিডিয়ায় কার্তিক-অনন্যার ছবি ছড়িয়ে পড়তেই এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে চারিদিকে

প্রেমের সফর?
  • ৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কার্তিক আরিয়ান কি বেড়াতে যাচ্ছেন? সঙ্গী কি প্রাক্তন প্রেমিকা অনন্যা পাণ্ডে? সোমবার সোশ্যাল মিডিয়ায় কার্তিক-অনন্যার ছবি ছড়িয়ে পড়তেই এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে চারিদিকে। না, আসল বিষয়টা কিন্তু ভিন্ন। পর্দায় জুটি বাঁধছেন কার্তিক ও অনন্যা। সৌজন্যে ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’। ধর্মা প্রোডাকশনের এই ছবি মুক্তি পাবে আগামী বছর ভ্যালেন্টাইন’স ডে-এর মরশুমে। সোমবার সোশ্যাল মিডিয়ায় সেই ঘোষণা করেছেন কার্তিক ও অনন্যা। অভিনেত্রী শ্রীলীলার সঙ্গে একটি ছবির জন্য লুক চেঞ্জ করেছিলেন অভিনেতা। তাঁর গালভর্তি দাড়ি নিয়ে চর্চা হয়েছিল। সদ্য সেই লুক পরিবর্তন করেছেন কার্তিক। অনন্যার সঙ্গে সেই লুকেই ছবি পোস্ট করলেন নায়ক। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ