Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

লালপুর ও বলরামপুরে দুর্ঘটনায় জখম ৮

লালপুর ও বলরামপুরে দুর্ঘটনায় জখম ৮
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: ডাক্তার দেখাতে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়ল একটি চারচাকা গাড়ি। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার হুড়া থানার লালপুর এলাকায়। ঘটনায় পাঁচজন জখম হয়েছেন। তবে তাঁদের চোট গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিত্সকরা। পুলিস সূত্রের খবর, পড়শী রাজ্য ঝাড়খণ্ডের বোকারো থেকে বাঁকুড়ায় ডাক্তার দেখাতে যাওয়ার পথে ওই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কয়েকবার পাল্টি খেয়ে গাড়িটি উল্টে রাস্তার উপরেই পড়ে। দুর্ঘটনার মুহূর্তের ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। চোখের সামনে দুর্ঘটনা দেখে ছুটে আসেন স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছায় হুড়া থানার পুলিস। স্থানীয়দের তাঁদের উদ্ধার করে হুড়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। সেখান থেকে নরেশ সরেন নামের একজনের চোট গুরুতর হওয়ায় তাঁকে পুরুলিয়া দেবেন মাহাত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে, তিনি ছুটি নিয়ে চলে গিয়েছেন বলে জানিয়েছে পুলিস। 
Advertisement
অন্যদিকে, বলরামপুর-বাঘমুণ্ডি রাজ্য সড়কের কাশবহাল এলাকায় দুর্ঘটনার কবলে পড়ল একটি পিকআপ ভ্যান। ঝাড়খণ্ডের আদাড়ডি-রঘুনাথপুর থেকে সিমেন্ট ও রড বোঝাই করে ওই পিকআপ ভ্যানটি বলরামপুরের ডাভা গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। সেইসময় কাশবহাল এলাকায় একটি লরিকে ওভারটেক করতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি। পিকআপ ভ্যানের ভিতরে চালক ও দু’জন শ্রমিক ছিলেন। তাঁদের মধ্যে চালক ও একজন শ্রমিক জখম হন। পিকাপ ভ্যানের ছাদে একজন শ্রমিক ছিলেন। দুর্ঘটনায় মারাত্মক জখম হয়েছেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বলরামপুর থানার পুলিস। জখমদের উদ্ধার করে স্থানীয় বাঁশগড় হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁদের পুরুলিয়া দেবেন মাহাত হাসপাতলে রেফার করেন চিকিত্সকেরা। যদিও সেখানে না নিয়ে গিয়ে জখমদের চিকিত্সার টাটার নিয়ে যায় তাদের পরিবারের। গাড়িতে থাকা প্রত্যেকেই আদাড়ডি-রঘুনাথপুর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ