Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়তে পারে, কুশমণ্ডিতে ইঙ্গিত মন্ত্রীর

লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়তে পারে, কুশমণ্ডিতে ইঙ্গিত মন্ত্রীর
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, গঙ্গারামপুর: ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডার। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডির সরকারি মঞ্চ থেকে এমনই ইঙ্গিত দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। কুশমণ্ডিতে চার কোটি টাকা বরাদ্দে তৈরি কমিউনিটি হল এদিন উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। ওই সরকারি মঞ্চ থেকে রাজ্য সরকারের একাধিক উন্নয়ন প্রকল্পের কথা বলতে গিয়ে মন্ত্রী এই ইঙ্গিত দিয়েছেন।   
Advertisement
মন্ত্রীকে কাছে পেয়ে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরীশ সরকার কুশমণ্ডি সদরের জলনিকাশি ড্রেন, রবীন্দ্রভবন, ও খাগাইল নাট্যচর্চা কেন্দ্রকে নতুন রূপে সাজিয়ে দেওয়ার আব্দার করেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ