Bartaman Logo
২৭ মে, ২০২৬

লোকসভা নির্বাচন: ভোটের হারে এগিয়ে মহিলারা, জানাল কমিশন

লোকসভা নির্বাচন: ভোটের হারে এগিয়ে মহিলারা, জানাল কমিশন
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি: লোকসভা নির্বাচনে ভোটদানের হারে পুরুষদের থেকে এগিয়ে মহিলারা। বৃহস্পতিবার রিপোর্ট প্রকাশ করে এমনটাই জানাল নির্বাচন কমিশন। জানা গিয়েছে, সারা দেশে পুরুষদের ভোটদানের হার ছিল ৬৫.৫৫ শতাংশ। সেখানে মহিলাদের ক্ষেত্রে এই হার ৬৫.৭৮ শতাংশ। যা পুরুষ ভোটারদের তুলনায় ০.২৩ বেশি। এ বছর ৬৪ কোটির বেশি ভোটার অংশ নিয়েছিলেন বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক উৎসবে। নির্বাচন কমিশনের দাবি, বিশ্বের আর কোনও গণতান্ত্রিক দেশে এই ধরনের তথ্য জানানো হয় না। ভোটদানের প্রতি মানুষের আস্থা বাড়াতে এই স্বতঃপ্রণোদিত উদ্যোগ কমিশনের। অন্যদিকে, এবার মহিলা প্রার্থীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কমিশন বলছে, ২০১৯ সালের ভোটে মহিলা প্রার্থীর সংখ্যা ছিল ৭২৬। সেখানে এ বছর মহিলা প্রার্থীর সংখ্যা ৮০০। মহারাষ্ট্রে মহিলা প্রার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। ১১১ জন। তারপর রয়েছে উত্তরপ্রদেশ (৮০ জন), তামিলনাড়ু (৭৭ জন)। আবার ৫৪৩টির মধ্যে ১৫২ আসনে কোনও মহিলা প্রার্থী ছিলেন না।
Advertisement
সম্পর্কিত সংবাদ