Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

লোকনাথ মন্দির থেকে উদ্ধার ব্যাগবন্দি শিশু

লোকনাথ মন্দির থেকে উদ্ধার ব্যাগবন্দি শিশু
  • ১০ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শনিবার সকালে বারাকপুরের মোহনপুর মাতারাঙ্গি এলাকায় লোকনাথ মন্দিরের ভিতর থেকে ব্যাগবন্দি এক কন্যাসন্তানকে উদ্ধার করা হয়। পরে চিকিৎসার জন্য ওই শিশুসন্তানকে বারাকপুরের বিএন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রোজের মতো এদিন সকালে পাড়ার লোকনাথ মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দা মিনতি রায়। তিনি ঢোকার সময় মন্দিরের ভিতর থেকে একটি শিশুর কান্নার আওয়াজ পান। এরপর ভিতরে ঢুকে দেখেন, বাবা লোকনাথের মূর্তির পাশে ব্যাগের মধ্যে রয়েছে মাসখানেকের কন্যাসন্তান। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা চলে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় মোহনপুর থানার পুলিস। ওই শিশুকন্যাকে উদ্ধার করে পুলিস বিএন বসু হাসপাতালে নিয়ে যায়। কে, কী উদ্দেশ্যে শিশুটিকে ফেলে গিয়েছিল, সেই তদন্ত শুরু করেছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ