Bartaman Logo
২৭ মে, ২০২৬

লখনউয়ে হস্টেলের ঘরে ছাত্রীর দেহ উদ্ধার

লখনউয়ে হস্টেলের ঘরে ছাত্রীর দেহ উদ্ধার
  • ১১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
লখনউ: ‘মা-বাবা, আমি ভালো মেয়ে ছিলাম না। আমায় ক্ষমা কোরো’ —সুইসাইড নোটে মা-বাবার উদ্দেশে এটা লিখেই আত্মহত্যা করলেন একটি  বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিএ এলএলবির ছাত্রী অক্ষিতা উপাধ্যায় (২০)। শুক্রবার লখনউয়ে হস্টেলের ঘর থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। অক্ষিতার রুমমেট আলিশা খান জানান, এদিন সকাল ৮টা ২০ নাগাদ হস্টেলের ঘরের দরজা বন্ধ দেখে তিনি ধাক্কা দেন। উত্তর না পেয়ে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেনকে ডেকে আনা হয়। পরে নিরাপত্তারক্ষী দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন, সিলিং ফ্যান থেকে ঝুলছেন অক্ষিতা। জানা গিয়েছে, মথুরার বাসিন্দা এই তরুণী পড়াশোনার জন্য লখনউয়ের হস্টেলে থাকতেন। ঘটনার পরই তাঁর বাবা-মাকে খবর দেওয়া হয়। পুলিসের ডিসি শশাঙ্ক সিং বলেন, ‘দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটা আত্মহত্যার ঘটনা। তবে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।’ 
Advertisement
সম্পর্কিত সংবাদ