লেখিকা হিসেবে আত্মপ্রকাশ করলেন রিচা চাড্ডা। ভ্যালেন্টাইন্স ডে’তে একটি ছবির ঘোষণা করলেন নায়িকা। নাম ‘আখরি সোমবার’। করোনাকালে এই ছবির গল্প লিখেছিলেন তিনি। ছবিতে মুখ্য চরিত্রে থাকছেন রিচা নিজেই। জানা গিয়েছে, করোনার দ্বিতীয় পর্যায়ে প্রযোজক হিসেবে সন্তুষ্ট হতে পারছিলেন না রিচা। বরং তিনি চাইছিলেন নতুন কিছু করতে। সেই সময় এই ছবির গল্প লেখেন অভিনেত্রী। রিচা জানিয়েছেন, তিনি পাঞ্জাবি পরিবারে বড় হয়েছেন। সেখানে যে ঘটনাগুলির মুখোমুখি তাঁকে হতে হয়েছে, সেগুলি নিয়েই এই ছবির গল্প এগিয়েছে। একজন টেলিভিশন প্রযোজকের চরিত্রে দেখা যাবে রিচাকে। পারিবারিক এই ছবির কমিক টাইমিং দর্শকের পছন্দ হবে বলে বিশ্বাস তাঁর।



